Skip to main content

কীভাবে মোবাইল ডিভাইসে সুনির্দিষ্ট অবস্থান ব্যবহার করবেন

আরও ভালোভাবে উপযোগী বিষয়বস্তু, অবস্থান-নির্দিষ্ট প্রবণতা এবং আপনার পোস্টগুলো জিওট্যাগ করার বিকল্প পেতে আপনার মোবাইল ডিভাইসে সুনির্দিষ্ট অবস্থান সক্ষম করুন। কীভাবে এটি চালু করবেন তা জানুন।

>x<-এর অফিসিয়াল অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট অবস্থান সক্ষম করলে তা >x<-কে আপনার সুনির্দিষ্ট অবস্থান যেমন GPS তথ্য সংগ্রহ, সঞ্চয় এবং ব্যবহার করতে দেয়। এটি আমাদেরকে আমাদের বিভিন্ন ধরনের পরিষেবা দিতে, বিকাশ এবং উন্নত করতে দেয়, এর মধ্যে নিম্নোক্তগুলো অন্তর্ভুক্ত কিন্তু এতেই সীমাবদ্ধ নয়:

  • পোস্ট এবং বিজ্ঞাপন সহ বিষয়বস্তু দেওয়া, যা আপনার অবস্থানের জন্য আরও ভালোভাবে উপযোগী।
  • অবস্থান-নির্দিষ্ট প্রবণতা দেওয়া।
  • আপনি যদি আপনার পোস্টগুলো জিওট্যাগ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার পোস্টের অংশ হিসাবে আপনি যে স্থান থেকে পোস্ট করছেন আপনার অনুসরণকারীদের তা দেখানো।
কীভাবে ডিভাইস স্তরে অবস্থান পরিষেবাগুলি সক্ষম এবং অক্ষম করবেন
  1. আপনার ডিভাইসের সেটিংস ফিচারে যান এবং গোপনীয়তা-তে ট্যাপ করুন।

  2. অবস্থান পরিষেবা-তে ট্যাপ করুন।

  3. ফিচারটি চালু করতে অবস্থান পরিষেবা-র পাশের স্লাইডারটি টেনে আনুন।

  4. তারপর, সূচীতে >x< অ্যাপটি সনাক্ত করুন এবং কখনও নয় অথবা অ্যাপটি ব্যবহার করার সময়-এ ট্যাপ করুন।

X অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট স্তরে সুনির্দিষ্ট অবস্থান কীভাবে সক্ষম এবং অক্ষম করবেন
  1. উপরের মেনুতে, আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন, তারপর সেটিংস এবং গোপনীয়তা-তে ট্যাপ করুন।

  2. গোপনীয়তা এবং নিরাপত্তা-তে ট্যাপ করুন।

  3. নিরাপত্তা-র অধীনে অবস্থান বিভাগে সুনির্দিষ্ট অবস্থান-এ ট্যাপ করুন।

  4. সুনির্দিষ্ট অবস্থান পেজের মধ্যে, ফিচারটি চালু বা বন্ধ করতে স্লাইডারটি টেনে আনুন।