Skip to main content

একাধিক X অ্যাকাউন্ট তৈরি ও পরিচালনা করা

আপনার কাছে যদি একের বেশি >x< অ্যাকাউন্ট থাকে, তাহলে iOS অথবা Android-এর জন্য >x< অ্যাপ থেকে এবং ডেস্কটপে, mobile.x.com, >x< লাইট এবং উইন্ডোজের জন্য >x<-এ এগুলো যোগ করা এবং অ্যাক্সেস করা সহজ হয়।

কীভাবে অতিরিক্ত অ্যাকাউন্ট যোগ করবেন

IOS-এর জন্য:

  1. নেভিগেশন মেনু আইকনটিতে ট্যাপ করুন।

  2. আরও আইকনটিতে ট্যাপ করুন

  3. এখান থেকে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে অথবা একটি বর্তমান অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।

  4. আপনি আপনার অতিরিক্ত অ্যাকাউন্ট(গুলো) যোগ করার পরে, আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান সেটির প্রোফাইল আইকনে ট্যাপ করে, তারপরে আইকনের পাশে ছোট, অতিরিক্ত প্রোফাইল আইকন(গুলোতে) ট্যাপ করে অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারবেন। আবার ফিরে যেতে নেভিগেশন মেনুতে ট্যাপ করুন।

আমি কীভাবে একই সময়ে ডেস্কটপের মাধ্যমে একের বেশি >x< অ্যাকাউন্টে লগ ইন করব?

  • পাশের মেনুতে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  • আরও আইকন বা প্লাস আইকনটি বেছে নিন
  • এখান থেকে, আপনি একটি বর্তমান অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।
  • একবার আপনি আপনার অ্যাকাউন্টগুলো যোগ করার পরে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে এবং তারপরে আরও আইকনের পাশে ছোট অতিরিক্ত প্রোফাইল আইকন(গুলোতে) ট্যাপ করে সেগুলোর মধ্যে টগল করতে পারেন।

mobile.x.com মারফত একই সময়ে আমি কীভাবে একের বেশি >x< অ্যাকাউন্টে লগ ইন করব?

  • উপরে বামে, আপনার প্রোফাইল আইকনটিতে ট্যাপ করুন।
  • আরও আইকনটিতে ট্যাপ করুন
  • এখান থেকে, আপনি একটি বর্তমান অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।
  • একবার আপনি আপনার অ্যাকাউন্টগুলো যোগ করার পরে, আপনার প্রোফাইল আইকনে দীর্ঘক্ষণ টিপে এবং তারপরে আরও আইকনের পাশে ছোট অতিরিক্ত প্রোফাইল আইকন(গুলোতে) ট্যাপ করে সেগুলোর মধ্যে টগল করতে পারেন।

আমি >x< লাইটে একই সময়ে একের বেশি >x< অ্যাকাউন্টে কীভাবে লগ ইন করব?

  • উপরে বামে, আপনার প্রোফাইল আইকনটিতে ট্যাপ করুন।
  • আরও আইকনটি বেছে নিন
  • এখান থেকে, আপনি একটি বর্তমান অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।
  • একবার আপনি আপনার অ্যাকাউন্টগুলো যোগ করার পরে, আপনার প্রোফাইল আইকনে দীর্ঘক্ষণ টিপে এবং তারপরে আরও আইকনের পাশে ছোট অতিরিক্ত প্রোফাইল আইকন(গুলোতে) ট্যাপ করে সেগুলোর মধ্যে টগল করতে পারেন।

Microsoft-এর জন্য >x< মারফত একই সময়ে আপনি কীভাবে একের বেশি >x< অ্যাকাউন্টে লগ ইন করবেন?

  • উপরে বামে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  • আরও আইকনটি বেছে নিন
  • এখান থেকে, আপনি একটি বর্তমান অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।
  • একবার আপনি আপনার অ্যাকাউন্টগুলো যোগ করার পরে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে এবং তারপরে আরও আইকনের পাশে ছোট, অতিরিক্ত প্রোফাইল আইকন(গুলোতে) ট্যাপ করে সেগুলোর মধ্যে টগল করতে পারেন।

আমি কি দুটি বা তার বেশি >x< অ্যাকাউন্টকে মিলিয়ে একটি অ্যাকাউন্ট করতে পারি?

আমরা বর্তমানে একাধিক অ্যাকাউন্টকে একটিতে মেলানোর বা একটি অ্যাকাউন্ট থেকে অন্যটিতে ডেটা স্থানান্তরের (পোস্ট, অনুসরণ অথবা অনুসরণকারী) উপায় প্রদান করছি না।