আমরা সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট কার্যকলাপের এ পি আই তে (AAAPI) একটি ত্রুটি খুঁজে পেয়েছি। এই এ পি আই নিবন্ধিত ডেভেলপারদের ব্যবসায় আরও সহায়তা করতে টুল নির্মাণে ও X-এ তাদের গ্রাহকদের সাথে যোগাযোগের অনুমতি দেয়। আপনি যদি X-এ এমন কোনো অ্যাকাউন্টে বা ব্যবসায় পারস্পরিক ক্রিয়া করে থাকেন যা তাদের পরিষেবা প্রদান করতে AAAPI ব্যবহারকারী কোনো ডেভেলপারের উপর নির্ভর করে, তাহলে এই ত্রুটির কারণে এই সমস্ত পারস্পরিক ক্রিয়ার কিছু অপ্রত্যাশিতভাবে অন্য কোনো নিবন্ধিত ডেভেলপারের কাছে পাঠানো হয়ে থাকতে পারে। কিছু ক্ষেত্রে এতে নির্দিষ্ট সরাসরি বার্তা বা সুরক্ষিত পোস্ট অন্তর্ভুক্ত থাকতে পারে, উদাহরণস্বরূপ, এমন কোনো এয়ারলাইনের সাথে একটি সরাসরি বার্তা যারা কোনো AAAPI ডেভেলপারকে অনুমোদন দিয়েছিল। অনুরূপভাবে, আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে আপনার ব্যবসা যদি AAAPI ব্যবহারকারী কোনো ডেভেলপারকে অনুমোদন দিয়ে থাকে, তাহলে ভুলবশত ত্রুটিতে আপনার কার্যকলাপ ডেটা প্রভাবিত হয়ে থাকতে পারে।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের প্রারম্ভিক বিশ্লেষণের ভিত্তিতে, এই ত্রুটির ফলে অ্যাকাউন্টের তথ্য নিশ্চিতভাবে ভুল উৎসের সাথে ভাগ হওয়ার জন্য প্রযুক্তিগত পরিস্থিতির একটি জটিল সিরিজ একই সময়ে ঘটা আবশ্যক ছিল। এখানে আরও।
মূল আপডেট:
- ত্রুটিটি 2017 সালের মে থেকে চলছিল এবং 2018 সালের 10ই সেপ্টেম্বর এটি খুঁজে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে, আমরা ডেটা ভুল ডেভেলপারের কাছে অপ্রত্যাশিতভাবে পাঠানো আটকাতে একটি সমাধান পাঠিয়েছি।
- এই ত্রুটির জন্য X-এ 1%-এরও কম লোকজন প্রভাবিত হয়েছেন।
- যে সমস্ত পক্ষ অপ্রত্যাশিতভাবে তথ্য পেয়ে থাকতে পারে তারা সকলেই আমাদের ডেভেলপার প্রোগ্রামের মাধ্যমে নিবন্ধিত ডেভেলপার, যা আমরা সাম্প্রতিক মাসে অপব্যবহার ও ডেটার অপব্যবহার আটকাতে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছি।
পরবর্তীতে কী আসছে?
- আপনার অ্যাকাউন্ট এই ত্রুটির মাধ্যমে প্রভাবিত হলে, আমরা আপনার সাথে সরাসরি একটি অ্যাপ মধ্যস্থ নোটিসের মাধ্যমে এবং X.com-এ যোগাযোগ করব।
- আমরা আমাদের ডেভেলপার সহযোগীদের সাথে যোগাযোগ করেছি এবং তারা যে তথ্য থাকা উচিত নয় তা মোছার জন্য তাদের দায়বদ্ধতা পূরণ করছে কিনা তা নিশ্চিত করতে তাদের সাথে কাজ করছি।
- আমাদের তদন্ত চলছে। আমরা যেকোনো প্রাসঙ্গিক তথ্যের সাথে আপডেট প্রদান করা চালিয়ে যাব।
এটা ঘটার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদের যে বিশ্বাস করেছেন আমরা তা বুঝেছি ও তার প্রশংসা করি এবং আমরা প্রতিদিন সেই বিশ্বাস অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের আপডেট করা API নীতিগুলিতে আরও তথ্যের জন্য এবং আপনি যে অ্যাপগুলি X-এ ব্যবহার করছেন সেগুলি কিভাবে নিরীক্ষণ করবেন তা জানতে, এখানে এবং এখানে দেখুন।