Skip to main content

>x< দুই ধাপে প্রমাণীকরণ (2FA) – যাচাইকরণে সাহায্য

সাধারণ লগ-ইন ও দুই-ধাপের প্রমাণীকরণ সংক্রান্ত সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন এবং আপনার অ্যাকাউন্টে আবার অ্যাক্সেস পাবেন তা জানুন।

আমি আমার ফোন হারিয়ে ফেলেছি

  • আপনি যদি দুই-ধাপের প্রমাণীকরণে (2FA) নথিভুক্ত থাকেন এবং একটি ব্যাক আপ কোড তৈরি করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেতে ব্যাক আপ কোডটি লিখুন এবং আপনার মোবাইল সেটিংস আপডেট করুন।
  • আপনি যদি আর আপনার অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় না থাকেন এবং আপনার কাছে কোনো সক্রিয় ব্যাক আপ কোডের অ্যাক্সেস না থাকে, তাহলে সাহায্যের জন্য অনুগ্রহ করে আমাদের সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করুন।

আমি একটি নতুন ফোন কিনেছি

  • আমরা পরামর্শ দিই, ফোন বদলানোর আগে আপনার পুরোনো ফোনের ব্যাক আপ নিন। এতে আপনি আপনার নতুন ডিভাইসে আপনার অ্যাপ সেশন পুনরুদ্ধার করতে পারবেন এবং দুই-ধাপের প্রমাণীকরণ ব্যবহার চালিয়ে যেতে পারবেন। (দ্রষ্টব্য: আপনি যদি iOS-এর জন্য >x< ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ কী সংরক্ষণের জন্য আমরা একটি এনক্রিপ্টেড ব্যাক আপ নেওয়ার পরামর্শ দিই। সাধারণত, শুধু iCloud ব্যাক আপ কী সংরক্ষণ করে না এবং এনক্রিপ্টেড ব্যাক আপ ছাড়া আপনাকে >x<.com-এ তৈরি করা একটি সাময়িক পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাপে আবার লগ ইন করতে হতে পারে)
  • আপনার যদি একটি বিদ্যমান খোলা ওয়েব সেশন থাকে, তাহলে আপনি আপনার পুরোনো ফোন থেকে বা >x<.com থেকেও দুই-ধাপের প্রমাণীকরণ থেকে নথিভুক্তি বাতিল করতে পারেন। আপনার যদি কোনো খোলা ওয়েব সেশন না থাকে এবং আপনার কাছে পুরোনো ফোনটিও না থাকে, তাহলেও আপনি আপনার ব্যাক আপ কোড ব্যবহার করে >x<.com-এ আবার লগ ইন করতে পারবেন।
  • আপনার অ্যাকাউন্ট কীভাবে নিরাপদ রাখবেন সেই সম্পর্কে কিছু পরামর্শ জানুন।

আমি এসএমএস কোডটি পাইনি

  • এসএমএস পাঠ্য বার্তা ডেলিভারি হতে দেরি হতে পারে। আবার সাইন ইন করার চেষ্টা করার আগে অনুগ্রহ করে অন্তত দুই মিনিট অপেক্ষা করুন।
  • আপনি লগ ইন থাকলে, আপনার মোবাইল সেটিংসে আপনার ফোন সঠিকভাবে চালু আছে কিনা তা যাচাই করুন।
  • আপনি যদি সম্প্রতি আপনার ফোন নম্বর অথবা মোবাইল ক্যারিয়ার পরিবর্তন করে থাকেন, তাহলে আপনাকে আপনার সেটিংস আপডেট করতে হবে। আপনি যদি এখনও লগ ইন থাকেন, তাহলে ওয়েব, iOS অথবা Android অ্যাপের মাধ্যমে তা করতে পারেন। যদি না থাকেন, তাহলে লগ ইন করতে এবং আপনার সেটিংস পরিবর্তন করতে আপনি একটি ব্যাক আপ কোড ব্যবহার করতে পারেন। নীচে ব্যাক আপ কোড সম্পর্কে আরও তথ্য আছে।
  • আপনার মোবাইল ডিভাইসটি অফলাইন থাকলে অথবা ফ্লাইট মোডে থাকলে, আপনি এসএমএস মারফত দুই-ধাপের প্রমাণীকরণ কোড না-ও পেতে পারেন। বিকল্প হিসেবে, আপনি আপনার iOS-এর জন্য >x< অথবা Android-এর জন্য >x< অ্যাপের মাধ্যমে, অথবা x.com মারফত একটি QR কোডের মাধ্যমে একটি কোড তৈরি করতে পারেন (নির্দেশাবলী নীচে দেওয়া আছে)।
iOS-এর জন্য >x< এবং Android-এর জন্য >x< অ্যাপে কীভাবে একটি কোড তৈরি করবেন:
  1. আপনার সেটিংস ও গোপনীয়তাতে যান।

    • iOS-এর জন্য >x<-এ: উপরের মেনুতে, আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন এবং সেটিংস ও গোপনীয়তা নির্বাচন করুন।
    • Android-এর জন্য >x<-এ: উপরের মেনুতে, আপনি হয় নেভিগেশন মেনু আইকন অথবা আপনার প্রোফাইল আইকনটি দেখতে পাবেন। আপনার কাছে যে আইকনটি আছে সেটিতে ট্যাপ করুন এবং সেটিংস এবং গোপনীয়তা নির্বাচন করুন।
  2. অ্যাকাউন্টে ট্যাপ করুন, তারপরে নিরাপত্তাতে ট্যাপ করুন।

  3. লগ-ইন কোড জেনারেটর-এ ট্যাপ করুন।

  4. আপনার >x< অ্যাকাউন্টে লগ ইন করার জন্য প্রদর্শিত কোডটি ব্যবহার করুন।

আমি আমার ফোনে লগ ইন করতে পারছি না

  • আপনার মোবাইল সেটিংস সমন্বয় করলে এই সমস্যায় সাহায্য হতে পারে। কোনো ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে >x<.com-এ লগ ইন করুন।
  • বিকল্প হিসেবে, দুই-ধাপের প্রমাণীকরণে নথিভুক্ত হতে আপনি যে ডিভাইস ব্যবহার করেছিলেন, সেই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট সাইন আউট করার চেষ্টা করুন। এতে এটি বন্ধ হয়ে যাবে এবং তারপর আপনি আবার আপনার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন। সাইন-আউটের নির্দেশাবলীর জন্য এই নিবন্ধগুলো দেখুন: iOS-এর জন্য >x< অথবা Android-এর জন্য >x<।

আমি পুশ বিজ্ঞপ্তি পাইনি

  • আপনার মোবাইল বিজ্ঞপ্তি চালু আছে কিনা তা দেখুন। আপনার ডিভাইসের জন্য মোবাইল বিজ্ঞপ্তি চালু না থাকলে আপনি লগ-ইন পুশ বিজ্ঞপ্তি পাবেন না।
  • অনুমোদন বা অস্বীকার করার জন্য উপলভ্য সমস্ত অনুরোধের তালিকা দেখতে আপনি সবসময় আপনার অ্যাপ থেকে আপনার সাম্প্রতিক লগ-ইন অনুরোধগুলো দেখতে পারেন। সবচেয়ে সাম্প্রতিক অনুরোধগুলো দেখতে, পৃষ্ঠাটি রিফ্রেশ করার জন্য তালিকাটি নীচের দিকে টানুন।

iOS-এর জন্য >x< ব্যবহার করলে:

  1. উপরের মেনুতে, আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন এবং সেটিংস ও গোপনীয়তা নির্বাচন করুন।
  2. অ্যাকাউন্টে ট্যাপ করুন, তারপরে নিরাপত্তাতে ট্যাপ করুন।
  3. সমস্ত অনুরোধের একটি তালিকা দেখতে লগ-ইন অনুরোধে ট্যাপ করুন।
  4. যদি আপনি এখনও আটকে থাকেন, তাহলে পাঠ্য বার্তা মারফত আপনার ফোনে একটি লগ-ইন কোড পাঠানোর অনুরোধও করতে পারেন। x.com-এ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সময় এসএমএস মারফত আপনার ফোনে একটি কোড পাঠানোর অনুরোধ জানাতে লিঙ্কে ক্লিক করুন।

Android-এর জন্য >x< ব্যবহার করলে:

  1. উপরের মেনুতে, আপনি হয় নেভিগেশন মেনু আইকন অথবা আপনার প্রোফাইল আইকনটি দেখতে পাবেন। আপনার কাছে যে আইকনটি আছে সেটিতে ট্যাপ করুন।
  2. সেটিংস এবং গোপনীয়তা-তে ট্যাপ করুন।
  3. অ্যাকাউন্টে ট্যাপ করুন এবং নিরাপত্তা নির্বাচন করুন।
  4. লগ-ইন অনুরোধের বিকল্পটিতে ট্যাপ করুন।
  5. যদি আপনি এখনও আটকে থাকেন, তাহলে পাঠ্য বার্তা মারফত আপনার ফোনে একটি লগ-ইন কোড পাঠানোর অনুরোধও করতে পারেন। x.com-এ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সময় এসএমএস মারফত আপনার ফোনে একটি কোড পাঠানোর অনুরোধ জানাতে লিঙ্কে ক্লিক করুন।

আমি যখন আমার ব্যাক আপ কোডগুলো ব্যবহার করার চেষ্টা করি, তখন একটি ত্রুটি দেখতে পাই

  • আপনি যদি একটি নিষ্ক্রিয় ব্যাক আপ কোড ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করেন, অথবা ক্রমের বাইরে কোনো ব্যাক আপ কোড ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে আপনি একটি ত্রুটি বার্তা দেখতে পাবেন। লগ ইন করার জন্য আপনাকে একটি নতুন ব্যাক আপ কোড তৈরি করতে হবে।
  • আপনার ব্যাক আপ কোডগুলো কেবলমাত্র x.com, mobile.x.com, iOS অথবা Android-এর জন্য >x<, অথবা অন্য কোনো >x< ক্লায়েন্টে লগ ইন করার সময় কাজ করবে। আপনি যদি আপনার >x< অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কোনো তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করার চেষ্টা করেন, তাহলে আপনার ব্যাক আপ কোডের পরিবর্তে আপনাকে একটি সাময়িক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

ব্যাক আপ কোড ব্যবহার করা

আপনার iOS অথবা Android >x< অ্যাপের মাধ্যমে আপনি যখন দুই-ধাপের প্রমাণীকরণ চালু করেন, তখন আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যাক আপ কোড তৈরি হয়। আপনি x.com-এও একটি ব্যাক আপ কোড তৈরি করতে পারেন। এই ব্যাক আপ কোডটি লিখে রাখুন, প্রিন্ট করুন অথবা এর একটি স্ক্রীনশট নিন। আপনি যদি আপনার মোবাইল ডিভাইস হারিয়ে ফেলেন অথবা আপনার ফোন নম্বর পরিবর্তন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এই ব্যাক আপ কোডটি ব্যবহার করতে পারবেন। ব্যাক আপ কোড আর সাময়িক পাসওয়ার্ড এক নয়।

আপনার >x< অ্যাপের মাধ্যমে একটি নতুন ব্যাক আপ কোড তৈরি করতে:

  1. আপনার সেটিংস এবং গোপনীয়তা-তে যান (কোনো iOS ডিভাইসে, আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন; কোনো Android ডিভাইসে, নেভিগেশন মেনু আইকন অথবা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন)।
  2. অ্যাকাউন্টে ট্যাপ করুন, তারপরে নিরাপত্তাতে ট্যাপ করুন।
  3. ব্যাক আপ কোডে ট্যাপ করুন।
  4. আপনার ব্যাক আপ কোড ব্যবহার করতে, আপনার সাধারণ ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডের কম্বিনেশন দিয়ে >x<-এ লগ ইন করুন। আপনি যখন দেখবেন যে একটি দুই-ধাপের প্রমাণীকরণের অনুরোধ পাঠানো হয়েছে, তখন আপনার ব্যাক আপ কোড লিখতে লিঙ্কে ক্লিক করুন। সাইটে লগ ইন করতে আপনার তৈরি করা ব্যাক আপ কোডটি লিখুন।

আমি একজন Verizon গ্রাহক এবং আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি না

আপনি যদি Verizon-এর নতুন অথবা বিদ্যমান গ্রাহক হন, তাহলে আপনি হয়তো আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, কারণ আপনি পাঠ্য বার্তা মারফত দুই-ধাপের প্রমাণীকরণের পিন পাচ্ছেন না। আপনার >x< অ্যাকাউন্ট থেকে লগ আউট করে আবার লগ ইন করার চেষ্টা করুন। এরপর আপনি এসএমএস মারফত একটি যাচাইকরণের পিন পাবেন। এতেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার ডিভাইস থেকে বার্তার সামগ্রী হিসেবে GO লিখে >x<-এর সংক্ষিপ্ত কোড 40404-এ একটি পাঠ্য বার্তা পাঠান। এতে আপনি >x< থেকে এসএমএস পাওয়ার জন্য অপ্ট ইন হবেন, যা আপনার বিজ্ঞপ্তি সেটিংসের সঙ্গে সঙ্গতিপূর্ণ।