Skip to main content

পোস্টের অবস্থান সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আপনার পোস্টগুলোর সঙ্গে শেয়ার করা অবস্থানের তথ্য নিয়ন্ত্রণ করুন। কোন অবস্থানের ডেটা সংযুক্ত করা যেতে পারে এবং কীভাবে আপনার অবস্থানের গোপনীয়তা পরিচালনা করবেন তা জানুন।

নিচে আপনার অবস্থানের সঙ্গে পোস্ট করা সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হল। কীভাবে আপনার অবস্থানের সঙ্গে পোস্ট করতে হয় সেই সম্পর্কে জানুন।

আমার পোস্টের সঙ্গে কোন অবস্থানের তথ্য সংযুক্ত থাকে?

  • সুনির্দিষ্ট অবস্থান সক্ষম করলে আপনি বেছে বেছে আপনার পোস্টগুলোতে অবস্থানের তথ্য যোগ করতে পারবেন। এই ফিচারটি ডিফল্টরূপে বন্ধ থাকে এবং এটি ব্যবহার করার জন্য আপনাকে এটি নির্বাচন করতে হবে। এটি >x<-কে আপনার সুনির্দিষ্ট অবস্থান যেমন GPS তথ্য সংগ্রহ, সঞ্চয় এবং ব্যবহার করতে দেয়।
  • আপনি সুনির্দিষ্ট অবস্থান সক্ষম করার পরে আপনার পোস্টে আপনার পছন্দের একটি অবস্থান (যেমন একটি শহর বা পাড়া) সংযুক্ত করতে সক্ষম হবেন। আপনার পোস্ট লেখার সময় শুধুমাত্র অবস্থান চিহ্নিতকারীতে ট্যাপ করুন এবং আপনি যে অবস্থানটিকে ট্যাগ করতে চান সেটি নির্বাচন করুন।
  • দ্রষ্টব্য: আপনি একটি অবস্থানের সঙ্গে পোস্ট করলে, আপনার পরবর্তী পোস্টে স্বয়ংক্রিয়ভাবে একটি সাধারণ অবস্থান লেবেল অন্তর্ভুক্ত হবে। কীভাবে যেকোনো সময় অবস্থান বন্ধ করবেন তা জানুন।
  • তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলো আপনাকে আপনার সুনির্দিষ্ট অবস্থান সহ অবস্থানের সঙ্গে পোস্ট করতে দিতে পারে। আপনি যখন অবস্থানের সঙ্গে পোস্ট করতে এই ডেভেলপারদের পণ্যগুলি ব্যবহার করেন তখন কোন তথ্য শেয়ার করা হচ্ছে আমরা তাদেরকে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে বলি।

আমি যখন আমার পোস্টগুলোতে অবস্থানের তথ্য সংযুক্ত করি তখন আমার নিয়ন্ত্রণে কী থাকে?

এমনকি আপনি আপনার অবস্থানের সঙ্গে পোস্ট করা সক্ষম করার পরেও, কোন পোস্টগুলো (এবং কোন ধরণের অবস্থানের তথ্য) শেয়ার করা হবে তার উপর আপনার অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকে। এই বিষয়টি মাথায় রেখে:

  • পোস্টের অবস্থান ডিফল্টরূপে বন্ধ থাকে এবং আপনাকে পরিষেবাটি নির্বাচন করতে হবে।
  • আপনি যেকোনো সময় পোস্টের অবস্থান চালু বা বন্ধ করতে পারেন।
  • আপনি একটি স্থানে আপনার পোস্টগুলোতে দেখানো থেকে আপনার অতীতের অবস্থানের তথ্য মুছে ফেলতে পারবেন (ধাপে ধাপে নির্দেশাবলীর জন্য এই আর্টিকেলটি দেখুন)।
  • আপনি অনলাইনে যে পরিমাণ তথ্য শেয়ার করেন সেই সম্পর্কে সাবধান এবং সতর্ক থাকুন। কিছু আপডেট থাকতে পারে যেখানে আপনি আপনার অবস্থান শেয়ার করতে চান ("এখনই প্যারেড শুরু হচ্ছে" অথবা "একটি ট্রাক এইমাত্র সারা রাস্তা জুড়ে সুস্বাদু ক্যান্ডি ছড়িয়েছে!") এবং কিছু আপডেট থাকতে পারে যেখানে আপনি আপনার অবস্থান ব্যক্তিগত রাখতে চান। ঠিক যেমন আপনি হয়তো আপনার বাড়ির ঠিকানা পোস্ট করতে চান না, তেমনই আপনি যেসব অবস্থান অন্যদের দেখাতে চান না সেখান থেকে পোস্ট করার সময় অনুগ্রহ করে সতর্ক থাকুন।
  • মনে রাখবেন, আপনি যখন পোস্টের অবস্থান বেছে নেবেন তখন আপনাকে প্রস্তাবিত অবস্থান অফার করা হতে পারে, তবে আপনি এখনও পৃথক পোস্টগুলোর জন্য আপনার অবস্থান শেয়ার না করার জন্য বেছে নিতে পারবেন (নির্দেশাবলীর জন্য এই আর্টিকেলটি দেখুন)।
  • অনুগ্রহ করে আমাদের সাধারণ অবস্থান সেটিংস এবং আপনি যেসব অ্যাপ্লিকেশন এবং ডিভাইস ব্যবহার করে পোস্ট করেন সেগুলোর সেটিংসের সঙ্গে নিজেকে পরিচিত করুন যাতে আপনি শেয়ার করা তথ্য সম্পর্কে সর্বদা সচেতন থাকেন।
  • মনে রাখবেন, আপনি একবার অনলাইনে কিছু পোস্ট করলে তা অন্যদের দেখার জন্য উপলভ্য থাকে।

কোন অবস্থানের তথ্য দেখানো হয়?

  • সমস্ত ভৌগোলিক অবস্থানের তথ্য একটি অবস্থান (অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ) হিসাবে শুরু হয়, যা আপনার ব্রাউজার বা ডিভাইস থেকে পাঠানো হয়। আপনি ফিচারে নির্বাচন না করা পর্যন্ত এবং আপনার ডিভাইস বা ব্রাউজারকে আপনার স্থানাঙ্ক আমাদের কাছে পাঠানোর অনুমতি না দেওয়া পর্যন্ত >x< কোনো অবস্থানের তথ্য দেখাবে না।
  • আপনি যদি আপনার পোস্টগুলোতে অবস্থানের তথ্য সংযুক্ত করার জন্য বেছে নেন তবে আপনার নির্বাচিত অবস্থানের লেবেলটি পোস্টের পাঠ্যের নিচে দেখা যাবে।
  • x.com-এ আপনি একটি পাড়া বা শহরের নামের মতো একটি অবস্থানের লেবেল নির্বাচন করতে পারেন।
  • যখন আপনি আপনার পোস্টে একটি ফটো বা ভিডিও সংযুক্ত করতে, iOS এবং Android-এর জন্য >x<-এ অ্যাপ-মধ্যস্থ ক্যামেরা ব্যবহার করেন এবং আপনার সুনির্দিষ্ট অবস্থান ট্যাগ করার বিকল্প চালু করেন তখন সেই পোস্টটিতে আপনার পছন্দের অবস্থান লেবেল এবং আপনার ডিভাইসের সুনির্দিষ্ট অবস্থান (অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ) উভয়ই অন্তর্ভুক্ত থাকবে, যা এ পি আই-এর মাধ্যমে পাওয়া যেতে পারে। আপনার সুনির্দিষ্ট অবস্থান আপনার নির্বাচন করা অবস্থানের লেবেলের চেয়ে বেশি নির্দিষ্ট হতে পারে। প্রকৃত মুহূর্ত শেয়ার করার সময় এটি সহায়ক হয়।
  • দ্রষ্টব্য: অ্যাপ-মধ্যস্থ ক্যামেরা থেকে আপনার সুনির্দিষ্ট অবস্থান শেয়ার করার বিকল্পটি বর্তমানে শুধুমাত্র iOS-এর জন্য >x<-এর নতুন সংস্করণে (6.26 বা তার পরবর্তী) এবং Android-এর জন্য >x<-এর নতুন সংস্করণে (5.55 বা তার পরবর্তী সংস্করণ) উপলভ্য।
  • আপনার পোস্টে আপনার সঠিক স্থানাঙ্ক অন্তর্ভুক্ত করা হবে নাকি শুধুমাত্র স্থান অন্তর্ভুক্ত করা হবে, অ্যাপ্লিকেশনের ডেভেলপারদের তা আগাম জানাতে এবং সেই বিষয়টা স্পষ্ট করতে হবে। আপনি যখন কোনো তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন বা মোবাইল ডিভাইস থেকে পোস্ট করেন তখন আপনার পোস্টটিতে কোন ধরনের ডেটা অন্তর্ভুক্ত করা হবে তা পরিষ্কার হওয়া উচিত।