আমরা সম্প্রতি আমাদের রিপোর্ট করার অভিজ্ঞতাতে "প্রথমে লক্ষণ" পদ্ধতি যুক্ত করে আপডেট করেছি, পুরো প্রক্রিয়া জুড়ে যাতে যতটা সম্ভব প্রসঙ্গ এবং শিক্ষা দান করা যায়, সেজন্য লোকজনদের কী ঘটছে তা উদাহরণ পোস্ট সহ বর্ণনা করতে আমরা স্বাগতকারী, কথাবার্তা বলার স্থান প্রদান করছি—যা আমাদের মতে আরও নিরাপদ অভিজ্ঞতা তৈরি করবে এবং অভিযোগকারীদের বিশ্বাস গড়ে তুলবে। এই রিপোর্ট করার ক্ষমতার উন্নতিটি >x<-কে আরও নিরাপদ করে তোলা এবং আমাদের ব্যবহারকারীদের নিরাপদ রাখার কাজের শুধু একটি ধাপ। আমাদের নতুন পদ্ধতি সম্পর্কে আরও জানুন এখানে।
যেকোনো ব্যক্তি একটি পোস্ট, প্রোফাইল, অথবা সরাসরি বার্তা থেকে আপত্তিজনক আচরণ সম্পর্কে সরাসরি রিপোর্ট করতে পারবেন।
আপনি যেই পোস্টটি সম্পর্কে রিপোর্ট করতে চান, >x<.com-এ অথবা iOS-এর জন্য >x< বা Android-এর জন্য >x< অ্যাপ থেকে সেই পোস্টে যান।
আরও আইকনটিতে ক্লিক বা ট্যাপ করুন।
রিপোর্ট নির্বাচন করুন।
কার জন্য রিপোর্ট করছেন তা নির্বাচন করুন: নিজের জন্য, অন্য কারোর জন্য বা কোনও নির্দিষ্ট লোকজনের দল বা >x<-এ থাকা সকলের জন্য।
এরপরে, আমরা আপনাকে আপনার রিপোর্টকৃত সমস্যা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে বলব। আপনি যেই অ্যাকাউন্ট সম্পর্কে রিপোর্ট করছেন সেই অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত পোস্টগুলো নির্বাচন করার জন্য আমরা আপনাকে অনুরোধও করতে পারি যাতে আপনার রিপোর্ট মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের কাছে আরও ভাল কিছু প্রসঙ্গ থাকে।
তারপরে আমরা আপনি কী রিপোর্ট করছেন তা নিশ্চিত করার পাশাপাশি আপনার শেয়ার করা অতিরিক্ত বিষয়বস্তু এবং এটা কোন নিয়ম লঙ্ঘন করে থাকতে পারে তা নিশ্চিত করার মাধ্যমে আমাদের কাছে আপনার বিষয়ে সঠিক তথ্য রয়েছে তা নিশ্চিত করব।
আপনি যেই পোস্টগুলো সম্পর্কে রিপোর্ট করেছেন সেগুলোর লেখা আমরা আপনাকে পাঠানো আমাদের ফলো-আপ ইমেলগুলোতে এবং বিজ্ঞপ্তিগুলোতে অন্তর্ভুক্ত করব। এই তথ্য গ্রহণ বাতিল করতে, অনুগ্রহ করে এই রিপোর্ট সম্পর্কে আপডেটগুলো এই পোস্টগুলো প্রদর্শন করতে পারে-এর পাশের বক্সটি আনচেক করুন।
একবার আপনি আপনার রিপোর্ট জমা দেওয়ার পরে, আপনার >x< অভিজ্ঞতার উন্নতি সাধন করতে আপনি যাতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার জন্য আমরা সুপারিশগুলো প্রদান করবো।
অ্যাকাউন্ট প্রোফাইলে যান এবং আরও আইকন নির্বাচন করুন।
রিপোর্ট করুন নির্বাচন করুন।
কার জন্য রিপোর্ট করছেন তা নির্বাচন করুন: নিজের জন্য, অন্য কারোর জন্য বা কোনও নির্দিষ্ট লোকজনের দল বা >x<-এ থাকা সকলের জন্য।
এরপরে, আমরা আপনাকে আপনার প্রতিবেদনকৃত সমস্যা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে বলব। আমরা আপনাকে সেই অ্যাকাউন্ট থেকে পোস্টগুলিও বেছে নিতে বলতে পারি যাতে আপনার রিপোর্টের মূল্যায়নের জন্য আমাদের কাছে আরও উপযোগী প্রসঙ্গ থাকে।
তারপরে আমরা আপনি কী রিপোর্ট করছেন তা নিশ্চিত করার পাশাপাশি আপনার শেয়ার করা অতিরিক্ত বিষয়বস্তু এবং এটা কোন নিয়ম লঙ্ঘন করে থাকতে পারে তা নিশ্চিত করার মাধ্যমে আমাদের কাছে আপনার বিষয়ে সঠিক তথ্য রয়েছে তা নিশ্চিত করব।
আপনি যেই পোস্টগুলো সম্পর্কে রিপোর্ট করেছেন সেগুলোর লেখা আমরা আপনাকে পাঠানো আমাদের ফলো-আপ ইমেলগুলোতে এবং বিজ্ঞপ্তিগুলোতে অন্তর্ভুক্ত করব। এই তথ্য গ্রহণ বাতিল করতে, অনুগ্রহ করে এই রিপোর্ট সম্পর্কে আপডেটগুলো এই পোস্টগুলো প্রদর্শন করতে পারে-এর পাশের বক্সটি আনচেক করুন।
একবার আপনি আপনার রিপোর্ট জমা দেওয়ার পরে, আপনার >x< অভিজ্ঞতার উন্নতি সাধন করতে আপনি যাতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার জন্য আমরা সুপারিশগুলো প্রদান করবো।
সরাসরি বার্তার কথা-বার্তাতে ট্যাপ করুন এবং আপনি যে বার্তাটি সম্পর্কে রিপোর্ট করতে চান তা সন্ধান করুন।
বার্তাটি ট্যাপ করে ধরে রাখুন। পপ-আপ মেনু থেকে বার্তার রিপোর্ট করুন নির্বাচন করুন। (সমগ্র কথা-বার্তা সম্পর্কে রিপোর্ট করতে, তথ্য আইকনে ট্যাপ করুন, তারপর @username সম্পর্কে রিপোর্ট করুন নির্বাচন করুন)।
যদি আপনি আপত্তিজনক বা ক্ষতিকারক নির্বাচন করেন, তবে আপনি যে সমস্যার রিপোর্ট করছেন সেই সম্বন্ধে আমরা আপনাকে অতিরিক্ত তথ্য সরবরাহ করতে বলব। আপনি যেই অ্যাকাউন্ট সম্পর্কে রিপোর্ট জমা করছেন সেই অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত বার্তা নির্বাচন করার জন্য আমরা আপনাকে অনুরোধও করতে পারি যাতে আপনার রিপোর্টটির মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের কাছে আরও ভাল কিছু প্রসঙ্গ থাকে।
একবার আপনি আপনার রিপোর্ট জমা দেওয়ার পরে, আপনার >x< অভিজ্ঞতার উন্নতি সাধন করতে আপনি যাতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার জন্য আমরা সুপারিশগুলো প্রদান করবো।
দ্রষ্টব্য: তাছাড়া, আপনার কাছে একটি গ্রুপ বার্তা থেকে একটি কথোপকথন সম্পর্কে রিপোর্ট করার বিকল্প রয়েছে।
আপনি আমাদের আপত্তিজনক আচরণ সম্পর্কে রিপোর্ট করার ফর্মটিও ব্যবহার করতে পারেন।
আমি যদি সহিংস হুমকি পাই তাহলে আমার কী করা উচিত?
আপনি পোস্ট, প্রোফাইল, অথবা সরাসরি বার্তাগুলো থেকে আপত্তিজনক আচরণ সম্পর্কে আমাদের সরাসরি রিপোর্ট করতে পারবেন (উপরে দেখুন)। >x< হয়তো হুমকিমূলক পোস্ট, সরাসরি বার্তা এবং/অথবা দায়বদ্ধ অ্যাকাউন্টের উপর পদক্ষেপ গ্রহণ করতে পারে।
যাইহোক, যদি কেউ একটি সহিংস হুমকি পোস্ট করে বা বার্তা পাঠায় যা আপনি বিশ্বাসযোগ্য বলে মনে করেন বা আপনি নিজের বা অন্য কারো শারীরিক নিরাপত্তার জন্য ভয় পান, তাহলে আপনি আপনার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করতে চাইতে পারেন। তারা হুমকির বৈধতা যথাযথভাবে মূল্যায়ন করতে পারে, হুমকির উৎসটি তদন্ত করতে পারে এবং শারীরিক সুরক্ষা সম্পর্কে উদ্বেগের ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে পারে। যদি আইন প্রয়োগকারীরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদের সঙ্গে কাজ করতে পারি এবং হুমকি সম্পর্কিত তদন্তের জন্য তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারি। শুধুমাত্র পোস্ট রিপোর্টের জন্য: আপনি আমরা আপনার রিপোর্ট প্রাপ্ত করেছি স্ক্রীনে রিপোর্ট ইমেইল করুন-এ ক্লিক করে আইন প্রয়োগকারীদের সঙ্গে শেয়ার করার জন্য সহিংস হুমকি সংক্রান্ত আপনার রিপোর্টের একটি নিজস্ব কপি পেতে পারেন।
আমি একটি রিপোর্ট জমা দেওয়ার পরে কী হবে?
আপনি একটি রিপোর্ট জমা দেওয়ার পরে, আমরা যে আপনার রিপোর্ট প্রাপ্ত করেছি সেই বিষয়ে আপনাকে জানিয়ে আমাদের তরফ থেকে একটি নিশ্চিতকরণ বার্তা দেখতে পাবেন (আপনি একটি বার্তা দেখার আগে এটি 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে)। যেই অ্যাকাউন্ট এবং/অথবা পোস্ট(গুলো) এবং/অথবা সরাসরি বার্তা(গুলো) সম্পর্কে রিপোর্ট করা হয়েছে আমরা সেগুলো পর্যালোচনা করবো। যদি আমরা স্থির করি যে অ্যাকাউন্ট, এবং/অথবা পোস্ট(গুলো) এবং/অথবা সরাসরি বার্তা(গুলো) আমাদের নীতিগুলো লঙ্ঘন করছে, তাহলে আমরা পদক্ষেপ গ্রহণ করবো (একটি সতর্কতা থেকে শুরু করে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা পর্যন্ত)। আপনার কাছ থেকে আমাদের আরও তথ্য প্রয়োজন হলে, অথবা রিপোর্ট করা অ্যাকাউন্ট এবং/অথবা পোস্ট(গুলো) এবং/অথবা সরাসরি বার্তা(গুলো)-এর উপর আমরা পদক্ষেপ গ্রহণ করলে, আপনি আমাদের কাছ থেকে একটি ফলো আপ পাবেন।
এছাড়াও, যেই পোস্টগুলোর রিপোর্ট করা হয়েছিল তার মূল বিষয়বস্তু একটি নোটিশ এর মাধ্যমে প্রতিস্থাপিত করে তাতে বিবৃত করা হবে যে আপনি এই পোস্ট সম্পর্কে রিপোর্ট করেছেন। আপনি চাইলে ক্লিক করে পোস্টটি দেখতে পারেন।
>x< কেন একটি অ্যাকাউন্টকে নতুন অ্যাকাউন্ট তৈরি করা থেকে ব্লক করতে পারে না?
আইপি ব্লক করা সাধারণত অযাচিত আচরণ বন্ধ করার ক্ষেত্রে অকার্যকর, এবং এটি বৈধ অ্যাকাউন্টগুলোকে আমাদের পরিষেবা অ্যাক্সেস করা থেকে ভুলবশত আটকে দিতে পারে।
আইপি ঠিকানাগুলো সাধারণত বিভিন্ন অবস্থানের অনেকগুলো অ্যাকাউন্টে শেয়ার করা হয়, এর অর্থ হল যে একটি মাত্র আইপি ব্লক করা হলে সেটি বিপুল সংখ্যক অসংযুক্ত অ্যাকাউন্টকে >x<-এ লগ ইন করা থেকে আটকে দিতে পারে। এছাড়াও, আইপি ঠিকানাগুলো পরিবর্তন করা সহজ এবং অন্য কোনো অবস্থান, একটি তৃতীয়-পক্ষের পরিষেবা, অথবা অনেকগুলো বিনামূল্যের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মধ্যে একটি থেকে লগ ইন করে সহজেই ব্লক এড়িয়ে যাওয়া যায়।
>x< কি আমাকে অন্য অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে পারে?
আমাদের গোপনীয়তা নীতি অনুযায়ী, >x< বৈধ আইনী প্রক্রিয়ার প্রয়োজন ব্যতীত অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে না। আপনি যদি পুলিশ অথবা আপনার আইনজীবীর সঙ্গে একত্রে কাজ করে চলেছেন, তাহলে তারা এ জাতীয় তথ্য প্রাপ্ত করার জন্য উপযুক্ত এবং সঠিক আইনী প্রক্রিয়াতে আপনাকে সাহায্য করতে সক্ষম হবে। আইন প্রয়োগকারীরা সরাসরি >x<-এর সাথে যোগাযোগ করলে, আমরা তাদের সঙ্গে কাজ করতে পারি এবং তাদের তদন্তের ব্যাপারে সহায়তা করতে পারি। আপনি আইন প্রয়োগকারী বিভাগের কর্মকর্তাদের আমাদের আইন প্রয়োগের জন্য নির্দেশিকার প্রতি নির্দেশ করতে পারেন।