আপনার ব্যবহারকারীর নাম –– আপনার ডাক নাম হিসেবেও পরিচিত –– যা “@” চিহ্ন দিয়ে শুরু হয়, আপনার অ্যাকাউন্টের জন্য অনন্য এবং প্রোফাইলের URL-এ প্রদর্শিত হয়। আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনার ব্যবহারকারীর নাম ব্যবহার করা হয় এবং এটি উত্তর ও সরাসরি বার্তা পাঠানো ও পাওয়ার ক্ষেত্রে দেখা যায়। লোকজন আপনার ব্যবহারকারীর নাম দিয়েও আপনাকে খুঁজে পেতে পারবেন।
- আপনার ব্যবহারকারীর নাম 4টি অক্ষরের চেয়ে বেশি হতে হবে এবং এটি 15টি অক্ষর বা তার চাইতে কম হতে পারে।
- আপনার ব্যবহারকারী নামে শুধুমাত্র অক্ষর, সংখ্যা ও আন্ডারস্কোর রাখা যাবে - কোনো স্পেস দেওয়া যাবে না।
- আপনার ডিসপ্লে নাম 50টি অক্ষর পর্যন্ত দীর্ঘ হতে পারে।
আপনার ব্যবহারকারীর নাম কীভাবে পরিবর্তন করবেন
সেটিংস এবং গোপনীয়তা-তে চালনা করুন এবং অ্যাকাউন্টে ট্যাপ করুন।
ব্যবহারকারীর নামে ট্যাপ করুন এবং বর্তমানে ব্যবহারকারীর নামের ফিল্ডে তালিকাভুক্ত ব্যবহারকারীর নামটি আপডেট করুন। যদি ব্যবহারকারীর নামটি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আপনাকে অন্যটি বেছে নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।
সম্পন্ন-তে ট্যাপ করুন।