যদি আপনি পোস্টে মিডিয়ার মুখোমুখি হন যেটি আপনি বিশ্বাস করেন যে >x<-এর মিডিয়া নীতির অধীনে সংবেদনশীল হিসাবে বিবেচনা করা উচিত, নীচের প্রক্রিয়া ব্যবহার করে এটি রিপোর্ট করুন।
- আপনি যেই পোস্টটি সম্পর্কে >x<.com-এ রিপোর্ট জমা করতে চান সেই পোস্ট-এ যান অথবা iOS-এর জন্য >x< বা Android অ্যাপ থেকে রিপোর্ট জমা করুন৷
- আইকনটি ক্লিক করুন অথবা ট্যাপ করুন।
- পোস্ট সম্পর্কে রিপোর্ট করুন নির্বাচন করুন।
- এটি একটি সংবেদনশীল চিত্র প্রদর্শন করে নির্বাচন করুন।
- পরবর্তীতে আপনার >x< অভিজ্ঞতার উন্নতি সাধন করতে আপনি যাতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার জন্য আমরা সুপারিশগুলি সরবরাহ করবো।
দয়া করে মনে রাখুন যে যদি আপনি এরকম কিছু দেখেন যেটি আপনি পছন্দ করছেন না, এবং >x< তার সামনে কোনো সতর্কতা লেবেল না রেখে থাকে, তাহলে এটি সম্ভব যে মিডিয়াটি সতর্কতার জন্য আমাদের নির্ধারিত মাত্রা পর্যন্ত পৌঁছায়নি।
আমি যে সংবেদনশীল মিডিয়া সম্পর্কে রিপোর্ট জমা করি তাতে কী হয়?
>x<-এর মিডিয়া নীতিগুলি মেনে চলার জন্য মিডিয়ার সতর্কতা বার্তা প্রয়োজন কিনা তা নির্ধারণের জন্য >x< ব্যবহারকারীদের দ্বারা ফ্ল্যাগ করা মিডিয়াগুলির প্রতিবেদনগুলি পর্যালোচনা করে। দয়া করে মনে রাখবেন যে মিডিয়াটি ফ্ল্যাগ করে আপনি এটি >x< টিমের দৃষ্টিগোচরে আনছেন। ফ্ল্যাগ করা সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কতা বার্তা গ্রহণ করবে না বা সাইট থেকে সরানো হবে না।
আপনার সামগ্রী সংবেদনশীল হিসাবে রিপোর্ট করা হলে আপনি কী করতে পারেন সে সম্পর্কে তথ্যের জন্য, >x<-এর মিডিয়া নীতিটি দেখুন।
>x<.com-এ লগইন করে আপনার পোস্ট মিডিয়া সেটিংসের সামঞ্জস্য স্থাপন করুন। ডেস্কটপ কম্পিউটার আইকন নির্বাচন করে >x<.com এর জন্য নির্দেশাবলী দেখুন।
অবৈধ বা অন্যথায় >x<-এর নিয়ম লঙ্ঘন করে এমন সামগ্রী সম্পর্কে কীভাবে রিপোর্ট করবেন
অন্যান্য ধরনের উল্লঙ্ঘনের রূপরেখা এবং আপনি আমাদের কীভাবে সেগুলি সম্পর্কে প্রতিবেদন জমা করতে পারেন সে সম্পর্কে তথ্যগুলি জানতে, অনুগ্রহ করে কীভাবে উল্লঙ্ঘনের প্রতিবেদন জমা করবেন তার জন্য এই নিবন্ধটি দেখুন।