প্রত্যেকে যাতে তাদের চিন্তাধারার প্রকাশকে নিরাপদ মনে করে তা নিশ্চিত করতে আমাদের কাছে >x< নিয়মাবলী রয়েছে এবং আমরা অভিন্ন ধারাবাহিকতার সাথে সেগুলি প্রয়োগ করার চেষ্টা করি। বিভিন্ন কার্যকরীকরণ পদক্ষেপ সম্পর্কে আরও জানুন।
আমাদের নীতি উন্নয়নের প্রক্রিয়া
নতুন নীতি তৈরি করতে বা নীতি পরিবর্তন করতে অনলাইন আচরণের প্রবণতাগুলি সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান, কোনটি অনুমোদিত সে বিষয়ে প্রত্যাশা স্থাপন করে এমন পরিষ্কার বাহ্যিক ভাষা বিকাশ এবং পর্যালোচকদের জন্য এমন কার্যকরীকরণ নির্দেশিকা তৈরি করার প্রয়োজন হয় যা লক্ষ লক্ষ পোস্টে প্রয়োগ করা যায়।
নীতির ভাষা প্রণয়ন করার সময়, আমরা বিভিন্ন অভ্যন্তরীণ দলগুলির পাশাপাশি আমাদের ট্রাস্ট ও সেফটি কাউন্সিলের মতামত সংগ্রহ করি। আমরা অনলাইন ভাষণের পরিবর্তনশীল প্রকৃতি সম্পর্কে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি বিবেচনা করছি তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রসঙ্গে আমাদের নিয়মগুলি কীভাবে প্রয়োগ ও ব্যাখ্যা করা হয়। সবশেষে, আমরা আমাদের গ্লোবাল রিভিউ দলগুলিকে প্রশিক্ষণ প্রদান করি, >x< নিয়মাবলী আপডেট করি এবং নতুন নীতিটি প্রয়োগ করা শুরু করি।
আমাদের কার্যকরীকরণ দর্শন
আমরা জনগণকে একটি সমস্যার বিভিন্ন দিক বুঝতে সমর্থ করে তুলি এবং ভিন্নমত ও দৃষ্টিভঙ্গিগুলি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করতে উৎসাহিত করে থাকি। এই পদ্ধতি আমাদের প্রচার মাধ্যমে অনেক ধরনের বক্তৃতার অস্তিত্ব রাখতে অনুমোদন প্রদান করে এবং বিশেষ করে প্রতি-বক্তৃতাকে উৎসাহিত করে: এমন বক্তৃতা যা তথ্য উপস্থাপন করে ভুল বিবৃতি বা ভুল ধারণাগুলি সংশোধন করে, ভণ্ডামি বা অসঙ্গতিগুলি চিহ্নিত করে, অফলাইন বা অনলাইন পরিণতির বিষয়ে সতর্ক করে, ঘৃণ্য বা বিপজ্জনক বক্তব্যের নিন্দা করে, বা মন পরিবর্তন এবং নিরস্ত্র করতে সাহায্য করে।
সেইজন্যে, প্রসঙ্গ গুরুত্বপূর্ণ। কার্যকরীকরণ পদক্ষেপ নেব কিনা তা নির্ধারণ করার সময়, আমরা বেশ কয়েকটি বিষয় বিবেচনা করতে পারি, যার মধ্যে রয়েছে (কিন্তু এগুলিতে সীমাবদ্ধ নয়):
- আচরণটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সুরক্ষিত শ্রেণীর লোকেদের প্রতি পরিচালিত কিনা;
- প্রতিবেদনটি অপব্যবহারের লক্ষ্য হওয়া ব্যক্তি বা কোনো প্রত্যক্ষদর্শীর দ্বারা দায়ের করা হয়েছে কিনা;
- ব্যবহারকারীর আমাদের নীতি লঙ্ঘনের ইতিহাস আছে কিনা;
- লঙ্ঘনের তীব্রতা;
- বিষয়বস্তুটি বৈধ জনস্বার্থের একটি বিষয় হতে পারে কিনা।
এই আচরণ একজন ব্যক্তি বা দলের প্রতি নির্দেশিত হয় কি?
আমাদের প্রচার মাধ্যমে বিভিন্ন মতামত প্রকাশ করতে দেওয়া এবং আমাদের ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার জন্য, যখন কেউ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা লোকেদের গোষ্ঠীকে লক্ষ্য করে আপত্তিজনক আচরণ সম্পর্কে প্রতিবেদন জমা করে, তখন আমরা নীতিগুলি প্রয়োগ করি। এই লক্ষ্য করা বেশ কয়েকটি উপায়ে ঘটতে পারে (উদাহরণস্বরূপ, @উল্লেখ, একটি ফটোতে ট্যাগ করা, নাম ধরে উল্লেখ করা, এবং আরও অনেক কিছু)।
এই প্রতিবেদনটি সম্ভাব্য অপব্যবহারের লক্ষ্য হওয়া ব্যক্তি বা কোনো প্রত্যক্ষদর্শীর দ্বারা দায়ের করা হয়েছে কি?
বিচ্ছিন্নভাবে দেখলে কিছু কিছু পোস্ট অবমাননাকর বলে মনে হতে পারে, কিন্তু প্রচার মাধ্যমের লোকেদের মধ্যে বৃহত্তর কথা-বার্তা বা ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গে দেখলে সেটি তেমন নাও হতে পারে। উদাহরণস্বরূপ, বন্ধুদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিহাস বাইরের লোকেদের কাছে আপত্তিজনক মনে হতে পারে, এবং এমন কিছু মন্তব্য যা একটি সংস্কৃতি বা দেশে গ্রহণযোগ্য, তা হয়তো অন্য কোথাও গ্রহণযোগ্য নয়। আমাদের দলগুলি যাতে ভুল করে সম্মতিমূলক কথোপকথন সরিয়ে না ফেলে তা নিশ্চিত করতে, নির্দিষ্ট পরিস্থিতিতে কোনও কার্যকরীকরণ পদক্ষেপ নেওয়ার আগে আমাদের প্রকৃত লক্ষ্য (অথবা তাদের অনুমোদিত প্রতিনিধি)-এর তরফ থেকে প্রতিবেদন জমা করা প্রয়োজন।
ব্যবহারকারীর আমাদের নীতি উল্লঙ্ঘন এর ইতিহাস আছে কি?
আমরা এই ধারণা থেকে শুরু করি যে মানুষ আমাদের নিয়ম লঙ্ঘন করতে চায় না। লঙ্ঘনটি যদি এতটা গুরুতর না হয় যে আমাদের অবিলম্বে একটি অ্যাকাউন্ট স্থগিত করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে লোকেদের আমাদের নিয়মগুলি সম্পর্কে শিক্ষিত করার চেষ্টা করি এবং তাদের আচরণ সংশোধন করার সুযোগ দিই। আমরা লঙ্ঘনকারীকে আপত্তিকর পোস্ট(গুলি) দেখাই, কোন নিয়মটি ভঙ্গ করা হয়েছে তা ব্যাখ্যা করি এবং আবার পোস্ট করতে পারার আগে তাদের সামগ্রীটি মুছে ফেলতে বাধ্য করি। কেউ বারবার আমাদের নিয়ম লঙ্ঘন করে থাকলে সেইক্ষেত্রে আমাদের কার্যকরীকরণ পদক্ষেপগুলি আরও কঠোর হয়ে থাকে। এতে লঙ্ঘনকারীদের পোস্ট(গুলি) মুছে ফেলতে বাধ্য করা এবং অ্যাকাউন্টের মালিকানা যাচাই করা এবং/অথবা নির্দিষ্ট সময়ের জন্য তাদের পোস্ট করার সামর্থ্য সাময়িকভাবে সীমিত করার মতো অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে। এর পরেও কেউ নিয়মগুলি লঙ্ঘন করে চললে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হতে পারে।
লঙ্ঘনের তীব্রতা কতটা?
কিছু ধরণের আচরণ গুরুতর নিরাপত্তা এবং সুরক্ষার ঝুঁকি তৈরি করতে পারে এবং/অথবা জড়িত ব্যক্তিদের জন্য শারীরিক, মানসিক এবং আর্থিক কষ্টের কারণ হতে পারে। >x< নিয়মাবলীর এই গুরুতর লঙ্ঘনগুলি — যেমন হিংসাত্মক হুমকি, সম্মতি ছাড়া শেয়ার করা ঘনিষ্ঠ মিডিয়া, বা শিশুদের যৌন শোষণ করে এমন সামগ্রী পোস্ট করা — অ্যাকাউন্টটির তাৎক্ষণিক এবং স্থায়ী স্থগিতাদেশের কারণ হয়। অন্যান্য লঙ্ঘনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, যেমন কাউকে আপত্তিকর পোস্ট(গুলি) মুছে ফেলতে বাধ্য করা এবং/অথবা নতুন পোস্ট(গুলি) করার জন্য তাদের সামর্থ্য সাময়িকভাবে সীমিত করা।
এই আচরণটি কি সংবাদযোগ্য এবং জনস্বার্থে বৈধ?
>x< জনসাধারণের সচেতনতার গতিতে চলে এবং মানুষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত থাকার জন্য এই পরিষেবায় আসে। বিভিন্ন দৃষ্টিভঙ্গির সংস্পর্শে আসার মাধ্যমে মানুষ একে অপরের কাছ থেকে শিখতে, আরও সহনশীল হতে এবং আমরা যেই ধরনের সমাজে বাস করতে চাই সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন।
মানুষ যেন একটি সমস্যার প্রতিটি দিক দেখার সুযোগ পায় তা নিশ্চিত করতে, বিরল কিছু ক্ষেত্রে আমরা এমন বিতর্কিত সামগ্রী বা আচরণকে আমাদের পরিষেবায় থেকে যাওয়ার অনুমোদন দিতে পারি যা অন্যথায় আমাদের নিয়মাবলী লঙ্ঘন করতে পারে, কারণ আমরা বিশ্বাস করি এর প্রাপ্যতাতে বৈধ জনস্বার্থ রয়েছে। প্রতিটি পরিস্থিতি এক একটি ঘটনার ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং শেষ পর্যন্ত বিভিন্ন বিভাগের সদস্যদের নিয়ে গঠিত একটি দল এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বিষয়বস্তু সম্পর্কে আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এমন কিছু বিষয় হল জনসাধারণের উপর এটির সম্ভাব্য প্রভাব, বিষয়বস্তুর উৎস, এবং একটি ঘটনার বিকল্প কভারেজের প্রাপ্যতা।
জনসাধারণের উপর সামগ্রীর প্রভাব: বৈধ জনস্বার্থের একটি বিষয় এমন একটি বিষয় থেকে আলাদা যার প্রতি জনসাধারণ কৌতূহলী হতে পারে। নাগরিকেরা যদি এই সামগ্রীটি সম্পর্কে না জানেন তাহলে তাদের উপর কী প্রভাব পড়বে, আমরা সেটি বিবেচনা করে দেখব। যদি পোস্টটির বিশাল সংখ্যক লোকের জীবন, দেশের পরিচালনার উপর প্রভাব ফেলার সম্ভাবনা থাকে এবং/অথবা এটি কোনো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার বিষয়ে কথা বলে, তাহলে আমরা সামগ্রীটিকে পরিষেবায় থেকে যাওয়ার অনুমতি দিতে পারি। একইভাবে, যদি জনসাধারণের উপর এর প্রভাব কম হয়ে থাকে তবে আমরা সম্ভবত আমাদের নীতি লঙ্ঘনকারী সামগ্রীটি সরিয়ে দেব।
সামগ্রীর উৎস: কিছু লোক, গোষ্ঠী, সংস্থা এবং তারা >x<-এ যে সামগ্রী পোস্ট করে, জনসাধারণের সচেতনতায় তাদের উপস্থিতির কারণে সেগুলি বৈধ জনস্বার্থের বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। এর অর্থ এই নয় যে তাদের পোস্টগুলি সর্বদা পরিষেবায় থেকে যাবে। বরং, কোনো নির্দিষ্ট পোস্ট যাতে খোলাখুলিভাবে আলোচনা করা যায় সেজন্য সেটি রেখে দেওয়ার মতো বৈধ জনস্বার্থ আছে কিনা, আমরা তা বিবেচনা করব।
কভারেজের প্রাপ্যতা: বিশ্বে কী ঘটছে তার প্রত্যক্ষ বিবরণ দেওয়া, প্রতিষ্ঠিত দৃষ্টিভঙ্গির বিপরীত মত তুলে ধরা, এবং কিছু ক্ষেত্রে কর্তৃত্বের অবস্থানে থাকা কারো দ্বারা ক্ষমতার অপব্যবহার প্রকাশ করার ক্ষেত্রে সাধারণ মানুষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো পরিস্থিতি যখন ক্রমশ প্রকাশ পায়, তখন নির্দিষ্ট তথ্যের অ্যাক্সেস সরিয়ে দেওয়া অজান্তেই প্রেক্ষাপট গোপন করতে পারে এবং/অথবা মানুষকে সমস্যাটির প্রতিটি দিক দেখা থেকে বিরত রাখতে পারে। সুতরাং, একটি সম্ভাব্য লঙ্ঘনকারী পোস্টের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে, বৃহত্তর ঘটনাটি তুলে ধরতে এটি কী ভূমিকা পালন করছে এবং সেই সামগ্রীটি অন্যত্র খুঁজে পাওয়া যায় কিনা, আমরা তা বিবেচনা করব।